Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।



এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে এক অনুষ্ঠানে জানান, শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া বন্দি বিনিময় চুক্তির আওতায় সম্পন্ন হবে। তিনি বলেন, "আমরা এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি, যা এখন প্রক্রিয়াধীন।"

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ